নিজস্ব :ভারতীয় জনতা পার্টি ৩২ নং মন্ডল কমিটির পক্ষ থেকে রামনগর ২ নং পঞ্চায়েত এলাকায় বাচ্ছাদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হলো। গরুর দুধ,ডিম,কলা সহ অন্যান্য ড্রাই ফুড বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। মন্ডলের যুব সভাপতি দেবনারায়ন বিশ্বাস জানান,এলাকার ৪০০ শিশুকে এই খাবার দেওয়া হলো,আগামীতে আরও দেওয়া হবে।