সানিটাইজের কাজ শুরু।

20th May 2020 জেলা
সানিটাইজের কাজ শুরু।


রাজীব দত্ত হবিবপুর নদিয়াঃইন্ডিয়ান রেডক্রশ সোসাইটি, বগুলা ইউনিটের উদ্যোগে এবং বগুলা বাজার ব্যাবসায়ী সমিতি ও বগুলা ২ নং গ্রাম পঞ্চায়েতের সহায়তায় হাঁসখালী ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে আজ, রানাঘাট ফায়ার ব্রিগেডের ব্যবস্থাপনায় বগুলা বাজারে SANITIZATION এর কাজ শুরু হল।
বগুলা BANK OF INDIA-র সামনে থেকে নোনাগঞ্জ মোড় পর্যন্ত এবং বগুলা বাস স্ট্যান্ড থেকে স্টেশন সহ বগুলা হাট চালির মাছ ও সব্জী বাজার এলাকাতে এই SANITIZATION এর কাজ হয় বলে জানা জায়। বর্তমানে করোনা মহামারীকে প্রতিহত করবার লক্ষ্যে বগুলার বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রেখে ইন্ডিয়ান রেড ক্রশ সোসাইটির বগুলা ইউনিটের এই মহৎ উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন ওই এলাকার সমাজ সচেতন মানুষ।এছাড়াও প্রতিদিন ইন্ডিয়ান রেড ক্রশ বগুলা শাখার পক্ষ্য থেকে ১৩০০ মানুষজনকে দুপুরে রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়।উদ্যোগতাদের পক্ষ্য থেকে ডাঃ অতিন্দ্র কুমার মন্ডল জানান করোনা মহামারীতে লক ডাউন যতদিন চলবে আমরা আমাদের সাধ্যমত মানুষের পাশে থাকার চেস্টা করবো।





Others News

পাট বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে খেলার মাঠে পালটি আহত ১।

পাট বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে খেলার মাঠে পালটি আহত ১।


কৃষ্ণনগরের নাজিরপুর থেকে একটি পাট বোঝাই লরি হুগলির ভদ্রেশ্বরে দিকে আসছিল এস টি কে কে রোড দিয়ে। সকাল পাঁচটা নাগাদ ডুমুরদহ ফুল পুকুর  à¦®à§‹à¦¡à¦¼à§‡à¦° কাছে একটি খেলার মাঠে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পালটি মারে। এই ঘটনায় আহত হয়েছেন লরির চালক ও খালাসী।লরির চালক এবং ডুমুরদহ এলাকার স্হানীয় বাসিন্দারা খালাসী গৌতম দত্ত কে জিরাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। লরি চালক সামান্য আহত হয়েছেন। স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পরে দুজনেই সুস্থ।