এরুলি হাইস্কুলের শিক্ষকদের সহযোগিতায় ত্রাণ বিলি করলেন উত্তরপাড়া ক্লাব।

27th May 2020 8:09 am জেলা
এরুলি হাইস্কুলের শিক্ষকদের সহযোগিতায় ত্রাণ বিলি করলেন উত্তরপাড়া ক্লাব।


নিজস্ব : সরিষাডাঙ্গা ডঃ শ্যামাপ্রসাদ উচ্চবিদ্যালয় এর শিক্ষকশিক্ষকাদের আর্থিক সহযোগিতায় উত্তরপাড়াক্লাব আবারও সুরেরখাল,চিনাপুকুর,লক্ষিপুর,খড়েরমাঠ, সরিষাডাঙ্গা,এরুলি,বালিয়াডাঙ্গা,হঠাৎপাড়া সহ অন্যান্য গ্রামে মোট ১৫০ টি পরিবারের হাতে  খাদ্য সামগ্রী তুলে দিলেন। লকডাউন শুরু হবার পর থেকেই এরুলি উত্তরপাড়া ক্লাব বিভিন্ন পর্যায়ে মানুষের মধ্যে ত্রাণ বিলি করে চলেছেন এবং কর্মহীন পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন।  উত্তরপাড়া ক্লাবের এক সদস্য  জানিয়েছেন যে  আমরা লকডাউন পরিস্থিতিতে সর্বদা মানুষের পাশে আছি। আমি অনুরোধ করব অন্যান্য আর্থিক স্বচ্ছল ব্যক্তি রা কর্মহীন মানুষদের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিক।
    
  





Others News