এবার করোনা আক্রান্তের খোঁজ মিলল নদীয়ার কৃষ্ণগঞ্জে। এবার আক্রান্ত হয়েছেন এক পরিযায়ী শ্রমিক। ঐ শ্রমিক গত 8 দিন আগে মহারাষ্ট্র থেকে বাড়িতে ফেরেন।
জানা যায়, গত 19 তারিখ মহারাষ্ট্র থেকে ওই পরিযায়ী শ্রমিক তার নিজের বাড়ি কৃষ্ণগঞ্জের তারক নগরের সুকান্ত পল্লীতে ফেরেন। বাড়িতে ফেরার পর প্রশাসনের তরফ থেকে তাকে নদীয়া জেলা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখানে দালাল রস সংগ্রহ করা হয় এবং রিপোর্ট না আসা পর্যন্ত তাকে নিজের ঘরেই কোয়ারেন্টাইনে রাখা হয়। গত কুড়ি তারিখ থেকে সে নিজের ঘরেই কোয়ারেন্টাইনে ছিল। গতকাল ওই শ্রমিকের রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে। নদিয়া স্বাস্থ্য দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয় ওই শ্রমিক করোনা আক্রান্ত। আজকে ওই শ্রমিককে প্রশাসনের তরফ থেকে কৃষ্ণনগর কার্নিভালে ভর্তি করা হয়েছে। এবং এলাকায় সিল করা হয়েছে প্রশাসনের তরফ থেকে.