কৃষ্ণনগরের নাজিরপুর থেকে একটি পাট বোঝাই লরি হুগলির ভদ্রেশ্বরে দিকে আসছিল এস টি কে কে রোড দিয়ে। সকাল পাঁচটা নাগাদ ডুমুরদহ ফুল পুকুর মোড়ের কাছে একটি খেলার মাঠে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পালটি মারে। এই ঘটনায় আহত হয়েছেন লরির চালক ও খালাসী।লরির চালক এবং ডুমুরদহ এলাকার স্হানীয় বাসিন্দারা খালাসী গৌতম দত্ত কে জিরাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। লরি চালক সামান্য আহত হয়েছেন। স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পরে দুজনেই সুস্থ।